শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মৃত ব্যক্তির মুচকি হাসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী জয়নুল আবেদীন

‘হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ কর।

সূরা: আল ফাজর, আয়াত: ২৭-৩০

এ আত্মা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ তায়ালাও তার প্রতি সন্তুষ্ট। কেননা, বন্দার সন্তুষ্টির দ্বারাই বোঝা যায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট।

আল্লাহ বন্দার প্রতি সন্তুষ্ট না হলে বন্দা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়ার তাওফিকই পায় না। এমনি আত্মা মৃত্যুকালে মৃত্যুতেও সন্তুষ্ট ও আনন্দিত হয়।

-তাফসীরে মা’আরেফুল কুরআন

কবি ইকবাল বলেছেন

নিশানে মরদে মু’মেন বা তূ গুইয়াম
চুঁ মরগে আইয়াদ তাবাসসুম বর লবে ঊস্ত।

ঈমানদারের নিশানাটি বলছি ভাই তোদের তরে
মৃত্যু কালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে।

মৃত ব্যক্তির মুচকি হাসি বাস্তব। ছবিতেও অনেকে দেখে থাকবেন। তবে আমার দেখা সেরা মুচকি হাসি গতকাল ২৩/০২/২০১৮, ৬ জমাদিউস সানি ১৪৩৯ হিজরি, শুক্রবার বিকাল ৪টায় ঢাকার কামরাঙ্গীর চর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসায় দেখেছি।

আজ থেকে ২২/২৩ বছর আগে হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় ছেলে আমীরে শরিয়ত মাওলানা কারী শাহ আহমাদুল্লাহ আশরাফ সাহেবের মুখে যে মুচকি হাসি লেগে থাকতে দেখেছি।

সকাল ৭.২৫ ইন্তেকালের পর বিকাল ৪টায় বিদায়কালীন শেষ সাক্ষাতের সময় অকল্পনীয় আশ্চর্যান্বিত মুচকি হাসি দেখেছি।

আল্লাহ তায়ালা মরহুমের জীবনের ভুল-ত্রুটি, গুনাহ ক্ষমা করে দিন, নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতের সর্বোত্তম অধিবাসী হিসাবে মর্যাদা দান করুন। তাঁর সন্তানাদি, পরিবার-পরিজন, মুহিব্বীন-অনুসারী সবাইকে সবর করার তাওফিক দান করুন।

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বরেণ্য দুই আলেমের বিদায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ