বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যে ৪ খাবারে আয়রন রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আয়রন শরীরের জন্য প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান। এই মিনারেল হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রনের অভাবে রক্তস্বল্পতা হওয়ার আশঙ্কা থাকে।

১৯ বছরের একজন ব্যক্তির প্রতিদিন আট মিলিগ্রাম আয়রন গ্রহণ করা প্রয়োজন। ১৯ থেকে ৫০ বছরের নারীদের দৈনিক ১৮ মিলিগ্রাম আয়রন গ্রহণ করতে হবে। গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের প্রতিদিন অন্তত আট থেকে ১১ মিলিগ্রাম আয়রন গ্রহণ করা জরুরি।

আয়রনের অভাব পূরণ করতে নিয়মিত খাদ্যতালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখা উচিত। আয়রন সমৃদ্ধ কিছু খাবারের নাম:

১. আনার
আনারের মধ্যে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, আঁশ, অন্যান্য ভিটামিন ও মিনারেল। ১০০ গ্রাম আনারে রয়েছে শূন্য দশমিক তিন মিলিয়ন আয়রন। আনারকে সালাদ, ডেসার্টে ব্যবহার করতে পারেন।

২.আপেল
আপেল আয়রনের ভালো উৎস। এর মধ্যে আরো রয়েছে ম্যাগনেসিয়াম,ভিটামিন সি। মধ্যমমানের একটি আপেলে রয়েছে শূন্য দশমিক তিন এক মিলিগ্রাম আয়রন। এটি হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। ডেসার্ট, সালাদ, অথবা স্মুদি তৈরিতে আপেল ব্যবহার করতে পারেন।

৩. খেঁজুর
খেঁজুর আয়নের খুব চমৎকার উৎস। এর মধ্যে আরো রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬। খেঁজুরের মধ্যে রয়েছে আঁশ। এটিও প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন।

৪. বাদাম
বাদাম, যেমন কাঠবাদাম, ক্যাসোনাট, পিনাট আয়রনের চমৎকার উৎস। ক্যাসোনাটের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আয়রন। ৩০ গ্রাম ক্যাসোনাটে রয়েছে ২ মিলিগ্রাম আয়রন। স্ন্যাকস হিসেবে এই বাদাম খেতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ