মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

বইমেলায় আবদুল্লাহ আশরাফের আগুন দরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছড়াশিল্পী ও গল্পকার আবদুল্লাহ আশরাফের গল্পগ্রন্থ আগুন দরিয়া। পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছে জলরঙ। দাম ১০০ টাকা।

আটটি গল্প নিয়ে এই বইটিতে আছে রোহিঙ্গাদের জীবনকথা। জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া দুঃখ-কষ্ট আর নির্যাতনের ভয়াবহতা। লেখক জীবন্ত গল্পগুলো স্পষ্ট ও সরল ভাষায় তুলে ধরেছেন পাঠকের সামনে।

শিরহরণজাগা সে গল্পগুলো পাঠককে ভাবিয়ে তুলবে। স্বাধীনতার স্পৃহা আর উদ্দীপনায় নতুন কিছু আবিস্কারের সুযোগ করে দেবে।

বই সম্পর্কে আবদুল্লাহ আশরাফ বলেন, জাতিগত ও ধর্মীয় নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট জানা যাবে এই বইটি পড়ে। জানা যাবে, আঁধারের নিচে ঢাকা পড়া রক্তের ছোপ ছোপ গল্প।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ