মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

বইমেলায় বিক্রির তালিকায় শীর্ষে ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমকালীন সময়ে পৃথিবীর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোয়ানকে নিয়ে রচিত হয়েছে বাংলা ভাষায় প্রথম বই ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’।

বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যায়নরত হাফিজুর রহমান।

উল্লেখ্য, বইটিতে এরদোয়ানের শৈশব থেকে প্রেসিডেন্ট হবার এই দীর্ঘ পথ ও পরিক্রমার বর্ণনা স্থান পেয়েছে। সেইসঙ্গে সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া সেনাবাহিনীর ব্যর্থ ক্যু নিয়েও বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে।

বইটি ‘গার্ডিয়ান পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বইটি মেলায় আসলেও সপ্তাহখানেকের মধ্যেই ছাপানো সব বই শেষ হয়ে যায়। এবারের মেলায় বেশি বিক্রিত বইয়ের মধ্যে ইতোমধ্যেই স্থান করে নিয়ে এরদোগানকে নিয়ে লেখা বইটি।

গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ আবু তাহের এই বই সম্পর্কে বলেন, এবারের মেলায় আমাদের ৬টি বইয়ের মধ্যে এটিই সর্বোচ্চ বিক্রিত বই। টানা ১৩ বছর একটানা ক্ষমতায় থাকা তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে লেখা বইটি আমাদের দেশের রাজনীতিবিদ ও জনগণের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।

বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে ‘সূচিপত্র প্রকাশনী’ (৩৫০ নম্বর)-এর স্টলে। সেইসঙ্গে বইটি অনলাইন পরিবেশক রকমারি ডটকম এবং বইবাজার ডটকম-সহ সারাদেশেই পাওয়া যাচ্ছে।

ইসলামের দাওয়াত নিতে শাকিব খানের কাছে মুফতি উসামা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ