বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হয় কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ডেস্ক: প্রশ্ন : গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয়। এর কারণ কী?

উত্তর: ধরুন, জরায়ুটা বড় হচ্ছে। তার সামনেই প্রস্রাবের ব্যাগটা। জরায়ুটা যখন প্রস্রাবের ব্যাগটার ওপরে চাপ দিচ্ছে, তখন প্রস্রাবের চাপ আসছে। এতে আপনাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে।

এটা ডায়াবেটিসের লক্ষণ কি না, সেটি নিয়েও অনেকে ভাবে। তখন বলি, এ রকম হতেই পারে। প্রথম তিন মাসে আমরা পরীক্ষা করি। যদি সেটিতে ভালো থাকে, তাহলে তাকে আরো বুঝিয়ে বলা যায়, কিছুই নেই, এটা স্বাভাবিক।

আরেকটু বলি, যাদের জ্বালাপোড়া হচ্ছে, পানি কম খাচ্ছে, তাদের বলি হালকা কুসুম গড়ম পানি ব্যবহার করতে। জায়গাটা একটু শুষ্ক থাকলে এই ধরনের সমস্যা কম হয়।

উত্তর দিয়েছেন, গ্রিন লাইফ মেডিকেল কলেজে অবসটেট্রিক ও গাইনি বিভাগে সহকারী অধ্যাপক ডা. কামরুন নেসা আহমেদ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ