সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফেসবুকে বিরক্তিকর পোস্ট থেকে বাঁচতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

কোনও পরিচিত বা ফেসবুক ফ্রেন্ডের ঘ্যানঘ্যানানি পোস্টে কি আপনি বিরক্ত। আর সেই বিরক্তিকর বন্ধুটিকে না জানিয়ে, তার বিরক্তিকর বিষয়গুলি থেকে চুপিচুপি মুক্তি চান। এমন  বিরক্তিকর পোস্ট আসা ঠেকাতে পারে স্নুজ বাটন।

কারও পোস্ট যদি কিছুদিনের জন্য থামিয়ে রাখতে চান তবে তার জন্য স্নুজ বাটন কাজে লাগানো যায়। ফেসবুকের নতুন স্নুজ ফিচার ব্যবহার করে কোনো ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ না দিয়েও তার পোস্ট ৩০ দিনের জন্য নিউজফিডে দেখানো বন্ধ করার সুযোগ আছে স্নুজে।

বন্ধু, ব্র্যান্ড, গ্রুপের পোস্টের পাশে ট্রিপল-ডট বাটন চেপে স্নুজ অপশন নির্বাচন করলেই এক মাসের জন্য বিরক্তি থেকে মুক্তি।

কোন প্রোফাইল কিংবা পেজের নামের ডানদিকে লক্ষ করুন। দেখবেন তিনটি বিন্দুর বিন্যাস রয়েছে। সেখানে ক্লিক করুন। করলেই আসবে একাধিক অপশন। এবার সেই অপশনে নতুন একটি অপশন যুক্ত হয়েছে—‘স্নুজ’।

সেখানে ক্লিক করলেই ইচ্ছেমতো ঘুম পাড়ানো যাবে। কতদিনের জন্য ঘুম পাড়াবেন? ২৪ ঘণ্টা। ১ সপ্তাহ। চাইলে ১ মাস। ওই প্রোফাইল বা পেজ থেকে একটাও আপডেট দেখতে হবে না। নির্দিষ্ট সময়ের পরে আবার আপডেট আসতে থাকবে। তবে, তখনও আবার নতুন করেই আপডেট করে দেওয়া যাবে।

এর আগে "See Fewer Posts Like This" অপশন এনেছিল ফেসবুক। কিন্তু সেটা নিয়ে বেশিরভাগ লোক খুব একটা আগ্রহ দেখায়নি। এইরকম কম পোস্ট মানে কীরকম, তাই নিয়ে ছিল বিভ্রান্তি। সে বিভ্রান্তি কাটাতেই ফেসবুকের এই স্নুজ অপশন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ