শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

আগামীকাল বনশ্রী আফতাবনগর ইমাম খতিব ওলামা পরিষদের উদ্যোগে শানে রিসালাত সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আগামীকাল শুক্রবার ২মার্চ বনশ্রী আফতাবনগর ইমাম খতিব ওলামা পরিষদের উদ্যোগে বিকেল ৩টা থেকে শুরু হবে আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলন।

কাজি বাড়ি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও মাঠে আয়োজন করা হয়েছে এ সম্মেলনের।

শানে রেসালাতের এ সম্মেলনে  বিদেশি মেহমানদের মাঝে উপস্থিত থাকবেন-

শায়েখ ওমর বিন আব্দুল হাফিজ মক্কি সাহেবজাদা ও খলিফা- হযরত আব্দুল হাফিজ মক্কি রহ., শায়েখ আব্দুল্লাহ মালিক আব্দুল হক মক্কি খলিফা হযরত আব্দুল হাফিজ মক্কি রহ. ও শায়েখ তাহের বিন আব্দুস সাত্তার মক্কি খলিফা হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহ.

ওয়ায়েজিনে কেরামদের মধ্য থেকে উপস্থিত থাকবেন মুফতি ইয়াহইয়া মাহমুদ, মুফতি মিযানুর রহমান সাইদ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমি ও মুফতি আব্দুল মাজিদ।

সম্মেলনটি পরিচালিত হবে বনশ্রী ইমাম খতিব উলামা পরিষদের সভাপতি মুফতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে।

বি.দ্র. সম্মেলনে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ