শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিশোরগঞ্জে দিশারীর হামদ না'ত ও গজল মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতার মাস উপলক্ষ্যে দেশের অন্যতম এবং বৃহত্তর ময়মনসিংহের ইসলামী সংস্কৃতির অঙ্গণে অনন্য নাম দিশারী সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের হামদ না'ত গজল মাহফিল ০১ মার্চ, ২০১৮ কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বেফাকের সহসভাপতি কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা বিভাগের পরিচালক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশফাকুল ইসলাম টিটুG

বিশিষ্ট কলামিস্ট ও ওয়ায়েজ মাওলানা যুবায়ের আহমাদের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোহাম্মদ আক্তার জামিল, উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মাসউদ এবং জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব একেএম শামসুল ইসলাম খান মাসুম।

আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস আল্লামা লুতফুর রহমান, মাও. মুহাম্মাদুল্লাহ জামী, অধ্যক্ষ মাও. আব্দুস সালাম আকন্দ, মাও. আব্দুল কুদ্দুস, গীতিকার ও কবি সাইফ সিরাজ, মাও. আব্দুল্লাহ আল হাসান, মাও. মুহাম্মাদ তৈয়্যব, মাও. আ. রহীম, মাও. জিল্লুর রহমান, মাও. শফীকুল ইসলাম, মাও. আতহার আলী ও মাওলানা আতহার আলী প্রমুখ।

বাদ আসর অনুষ্ঠান শুরু হলেও ২ ঘন্টা আগেই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে থেকেও অনুষ্ঠান উপভোগ করেন।

বিদআতীদের আক্রমণে সদ্য শহীদ হওয়া মাও. মুজ্জাম্মিল রহ.কে নিয়ে আসহাবউদ্দিন আল আজাদের পরিবেশনা, আমিনুল ইসলাম মামুনের ‘আমি মুসলমান’, ও বুরহান জামীর ‘যেমন তুমি দিলে জমিনে’ মুগ্ধ হন শ্রোতারা।

এছাড়াও কুতুব উদ্দিন কায়েসের কণ্ঠে ‘বালাগাল উলায়’ ছুয়ে যায় মনপ্রাণ। আবু উবায়দাসহ দিশারীর শিল্পীদের মনমাতানো পরিবেশনায়ও মুগ্ধ হয় শ্রোতারা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ