শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাকলিদ, তাসাউফ প্রসঙ্গে মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এর দৃষ্টিভঙ্গি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজান হারুন: ওফাতের পূর্বে ইমাম শামসুল হক ফরিদপুরী রহ. কিছু মূল্যবান অসিয়ত করেন। সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

০১. আমি তাকলিদে বিশ্বাস করি। কিন্তু তাকলিদের অর্থ ইজতিহাদের দরজা বন্ধ করে দেয়া নয়। সে কারণে যদিও আমি হানাফী।

কিন্তু অন্যান্য মাযহাব তথা মালেকী, শাফেয়ী, হাম্বলী ‘এমনকি আহলে হাদীস’কেও সম্মান করি।

তাদের ইজতিহাদের প্রতি শ্রদ্ধা রাখি। কারণ তারাও হকের অনুসন্ধান করেন। প্রবৃত্তির অনুসরণ নয়। সে কারণে এসব বিষয় নিয়ে দলাদলি করা জায়েজ নয়।

০২. দলীলবিহীন কারও অন্ধ অনুসরণের নাম তাকলিদ নয়। সুতরাং কোনো হানাফী যদি কোনো মাসআলাতে বিশুদ্ধ হাদিসের ওপর আমল করে, তাতে তার হানাফিয়্যাত ছুটে যাবে না।

০৩. আমি তাসাউফ ও তরীকতে বিশ্বাস করি। এমন তাসাউফ যার অর্থ হচ্ছে জাহির ও বাতিনের সংশোধন। তাসাউফ মানে গায়েব জানা কিংবা শয়তানের অনুসরণ নয়। তাই যেই তাসাউফে শরিয়ত গর্হিত কোনো কিছু থাকবে ইসলামের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই।

আর তাসাউফ মানে বংশ-পরম্পরার ভেতরে ’গদি’ ও ক্ষমতার’ উত্তরাধিকার নয়।

সাবধান হে আলেম সমাজ! তোমরা দীনকে দুনিয়া অর্জনের সিঁড়ি হিসেবে ব্যবহার করো না। এর চেয়ে বড় অবিচার পৃথিবীতে আর নেই’।

সূত্র: রিজালুন সানাউত তারিখ... পৃ. ৭৩৩

সঙ্গে থাকুন @ourislam tv


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ