সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মৃতদেহ আগলে দুইদিন; অতঃপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: ভারতের বাঁকুড়া জেলার প্রতাপবাগানের বাড়িতে তিন বোনকে নিয়ে থাকতেন অর্চনা পাল। গত বুধবার রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল থেকে অর্চনা পালের দেহ নিয়ে আসা হয় বাড়িতে। কিন্তু বাড়িতে আসার পর থেকে বাকি বোনদের মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করেন প্রতিবেশীরা ।

তারা দেখেন, ঘরের সব দরজা জানালা বন্ধ করে রেখেছেন তারা। দুদিন ধরে মৃত বোনের দেহ ঘরের মধ্যে আগলে বসে আছেন তিন বোন।

গতকাল শুক্রবার পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে বার বার ডাকাডাকি করা সত্ত্বেও বাড়ির কেউই দরজা না খোলায় পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি চিকিৎসার জন্য তিন বোনকে বাঁকুড়া সম্মিলনী কলেজে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা বলছেন, চার বোনের সকলেই পড়াশুনায় ভালো ছিলেন। দুই বোন বাঁকুড়া শহরে সরকারি চাকরি করেন। এক বোন থাকেন দুর্গাপুরে।

মাঝেমধ্যে প্রতাপনগরের বাড়িতে আসতেন তারা। মাঝে মাঝে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হলেও বাইরের কারোর সঙ্গে তাদের কোনো ঝামেলা ছিলো না বলে জানায় প্রতিবেশিরা।

তবে প্রতিবেশিদের দাবি, বাড়ির কেউই মানসিকভাবে সুস্থ ছিলেন না। এর আগেও তারা এভাবেই এক বোনের মৃতদেহ আগলে রেখেছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ