সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

সিরিয়া নিয়ে জর্ডান বাদশাহ'র কাছে দিল্লির খতিবের প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার অবস্থা খুবই নাজুক। সেখানে জালিম সরকার সিরিয়ান মুসলমানদের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করছে। ঠিক এমন সময়ই আমার প্রিয় মাতৃভূমিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে স্বাগত জানানো হয়েছে।

দিল্লির শাহি জামে মসজিদের খতিব শেখ আবদুল্লাহ বোখারী গতকাল জুমার খুতবায় নয়া দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাদশাহ আবদুল্লাহর সাথে হাত মেলানো উলামা, ধর্মীয় গুরু ও নেতৃবৃন্দের ওপর প্রশ্ন রেখে বলেন, তাদের কি ‍জর্ডানের বাদশাহর কাছে এ প্রশ্ন করা উচিত ছিলো না যে, সেখানে নিষ্পাপ শিশু, নারী ও সাধারণ মুসলমানকে প্রতিণিয়ত হত্যা করা হচ্ছে। আপনি কি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন?

আপনি আরব দেশগুলোর দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত নন? সিরিয়ায় যা হচ্ছে তা কি উগ্রপন্থা নয়? নিরপরাধ মানুষকে হত্যা করা কি সন্ত্রাসী কাজ নয়?

শাহি ইমাম আরো বলেন, একদিকে যখন সিরিয়ায় নিরপরাধ মুসলামন, নারী ও শিশুদের রক্ত ঝরছে অপরদিকে আমাদের দেশের কিছু আলেম জর্ডান বাদশাহ ও নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করে আনন্দিত হচ্ছেন!

জর্ডান বাদশাহর কাছে এটা জানতে চাওয়া দরকার ছিলো, আপনি ইসরাইলের কথা মেনে চলতে পারেন কিন্তু সিরিয়ায় গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন না! তাহলে আপনি কেমন মুসলিম নেতা?

সূত্র: মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ