শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

রাষ্ট্রীয় অনুষ্ঠান পালন করার হুকুম কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : 

সরকারী কর্মজীবীদের বিভিন্ন জাতীয় উৎসব পালন করতে হয়। যেমন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস,পহেলা বৈশাখ ইত্যাদি । এগুলোতে অংশগ্রহণ করা যাবে কি?যদি অংশগ্রহন করা জায়েজ না হয় তবে চাকরি থেকে পদত্যাগ করবে কি? সরকারী চাকরির জায়েজ-না জায়েজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই?

প্রশ্নকারীঃ আহসান হাবীব, মধুখালী ,ফরিদপুর।

উত্তর  :  بسم الله الرحمن الرحيم

সরকারী চাকুরীতে যদি সরাসরি শরীয়ত বিরোধী কোন কাজে অংশ না নিতে হয়, তাহলে উক্ত চাকুরী করাতে কোন সমস্যা নেই। সমাজ ও রাষ্ট্রের জন্য উপকারী আবার শরীয়ত বিরোধী নয়, এমন রাষ্ট্রীয় আইন মানা কর্তব্য।

সেই হিসেবে স্বাধীনতা দিবস, শহীদ দিবস ও বিজয় দিবসে শহীদদের জন্য দুআ করার মানসে অনুষ্ঠানে অংশ নেয়া জায়েজ আছে।

কিন্তু গান বাজনা, পুরুষ মহিলার সম্মিলন এবং পহেলা বৈশাখের মত হিন্দুয়ানী অনুষ্টানে অংশ নেয়া বৈধ হবে না।

সুতরাং কোন বিজয় দিবস, শহীদ দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যদি শুধু শহীদদের কীর্তিগাঁথার আলোচনা ও দুআর অনুষ্ঠান হয়, তাহলে তাতে অংশ নিতে কোন সমস্যা নেই।

কিন্তু সংস্কৃতি অনুষ্ঠানের নামে গান বাজনার অনুষ্ঠান হলে তাতে অংশ নেয়া বৈধ হবে না।

পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নেয়া কিছুতেই বৈধ নয়। কারণ তা হিন্দুয়ানী অনুষ্ঠান। কোন মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় উৎসবে যোগদান বৈধ নয়।

তথ্যসূত্র
لان طاعة الإمام فيما ليس بمعصية فرض، (الدر المختار مع الشامى-6/416)
وفى الشامية: طاعة الإمام فيما ليس بمعصة واجبة، (رد المحتار-3/53

والله اعلم بالصواب

উত্তর লিখেছেন :  লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ