শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অবিশ্বাস্য; ট্রেনের চাকায় দুই ভাগ হয়েও বেঁচে উঠলেন তিনি [ভিডিও]

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: নন্দুরবাড় স্টেশনে এক ব্যক্তি মালগাড়ি ট্রেনের সামনে ঝাঁপ দিলে সাথে সাথে তার শরীর দুই ভাগ হয়ে যায়। কিছুক্ষণ পর লাশ উদ্ধার করতে পুলিশ এলে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা।

ট্রেনের চাকায় দুই ভাগ হয়ে যাওয়া লোকটির মাথায় হাত বুলাতেই জেগে উঠলেন তিনি। বসলেনও উঠে। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের।

জানা যায়, ঘটনাস্থলে পুলিশ এসে ট্রেনে কাটা পড়া সেই ব্যক্তির পরিচয় সন্ধানে ব্যস্ত হয় তারা।

সে সময় পুলিশের আরেক কর্মকর্তা দ্বিখণ্ডিত সেই ব্যক্তির মাথায় হাত রাখেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উঠে বসেন কাটা পড়া সেই ব্যক্তি!

এখানেই শেষ নয়, পুলিশের হাত ধরে ট্রেনে কাটা পড়া সেই ব্যক্তি নিজের নাম ও ঠিকানা বলে ওঠেন। এ সময় পুলিশ আরও তথ্য আদায় করতে চাইলে কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই ব্যক্তি।

পুলিশের দাবি, মৃতপ্রায় যুবক ভাঙা ভাঙা শব্দে জানান তার নাম সঞ্জু। তিনি স্থানীয় মালিওয়াড়ার বাসিন্দা। পরবর্তীতে তদন্ত করে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম সঞ্জয় নামদেও মরাঠে।

৩০ বছর বয়সী ওই ব্যক্তির আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে মহারাষ্ট্র পুলিশ।

ভিডিও

https://www.facebook.com/boipokaderdol/videos/1661855803860633/?t=2

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ধনী মুসলিম ব্যবসায়ী

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ