শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় দীপিকার ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

হিন্দি সিরিয়ালের অন্যতম নামকরা তারকা দীপিকা কাক্কার এখন ফাইজা ইবরাহিম। হিন্দি বেশ কয়েকটি জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী দিপীকা কাক্কার নিজের সহকর্মী শোয়েব ইবরাহীমকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছেন ফাইজা।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি ভোপালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর নিজেদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্টে দীপিকা জানান, তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা আরও জানান, ‘সত্যিই, আমি ইসলাম গ্রহণ করেছি। তবে কখন, কোথায় ও কি অবস্থায় আমি মুসলিম হয়েছি তা সবাইকে জানানো প্রয়োজন মনে করছি না।

এটা সত্য, দর্শক ও মিডিয়ার সঙ্গে আমরা অভিনেতারা সব আনন্দ ভাগাভাগি করে থাকি। তবে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং আমি কাউকে আমার নিজের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার দেইনি।’

তিনি আরও বলেন, ‘ইসলাম গ্রহণ করে খুবই ভালো লাগছে। আমি এটা কেবল নিজের খুশির জন্যই করেছি। আমার পরিবার আমার পাশে ছিল। ’ নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

এদিকে, বিয়ের পর শোয়েব ইব্রাহিমের সঙ্গে এই প্রথম হাজি আলি দরগায় গিয়েছিলেন দীপিকা কাকার। শুধু তাই নয়, হাজি আলি দরগায় গিয়ে প্রার্থনা করে যে শান্তি পেয়েছেন, তা আগে কখনও কোথাও গিয়ে অনুভব করেননি বলেও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে দীপিকার স্বামী শোয়েব জানান, ‘বিয়ের আগে আমাদের দুই পরিবারের সম্মতি নিয়েই দীপিকা ধর্মান্তরিত হয়েছে। পরিবারের সদস্যদের সম্মতি ছিলো বিধায় এতো বড়ো একটা পদক্ষেপ নেওয়া গেছে। এখন বাইরের মানুষ কি বললো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা খুব সাধারণ মানুষ এবং সেভাবেই থাকতে চাই।’

আরও পড়ুন: ধর্মে মনযোগী হয়েছেন আরেফিন রুমি, ছেড়েছেন গান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ