মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ফেসবুক লগইনে ব্যবহৃত ডিভাইসগুলো সম্পর্কে জানবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কয়েক মাস কিংবা বছর পরেই আমরা সকলেই হয়তো নিজেদের স্মার্টফোনটি পরিবর্তন করি। এবং এই স্মার্টফোনটি ব্যবহার করেই আমরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লগইন করি। কোন ডিভাইস থেকে আপনি নিজের অ্যাকাউন্টগুলোতে লগইন করেছেন সে বিষয়টি বুঝতে পারা কষ্টসাধ্য ব্যাপার। তবে ফেসবুকে এমন একটি সুবিধা রয়েছে যেটি ব্যবহার করে খুব সহজেই দেখে নিতে পারেন যেসব ডিভাইস ব্যবহার করে সর্বশেষ লগইন করেছে আপনি। চলুন দেখে নেয়া যাক প্রক্রিয়াটি।

স্মার্টফোন

স্মার্টফোনে বিষয়টি দেখতে হলে প্রথমে ফেসবুক অ্যাপে লগইন করুন এবং ডান পাশের উপরের দিকের তিন লাইনের আইকনে ক্লিক করুন। এখানেই পাবেন অ্যাকাউন্ট সেটিংসের সকল অপশন।

এই জায়গা থেকে স্ক্রল করে ‘অ্যাকাউন্ট সেটিংস’ অপশনে যান।

এই অপশন থেকে ‘সিকিউরিটি এন্ড লগইন’ অপশনে যান।

‘হোয়্যার ইউ আর লগড ইন’ নামের একটি অপশন পাবেন এখানে। যেই দুইটি ডিভাইস ব্যবহার করে আপনি সবচেয়ে বেশি লগইন করেছেন এখানে সে দুটি ডিভাইসের বিস্তারিত দেখাবে। এখানে থাকা ‘সি মোর’অপশনে ক্লিক করলে বাকি ডিভাইসগুলো দেখতে পাবেন।

এই জায়গা থেকে ডিভাইসের নাম সিলেক্ট করে লগ আউট করতে পারবেন আপনি। একইসঙ্গে সবগুলো ডিভাইস থেকে লগ আউট করতে হলে পেজের নিচের দিকে গিয়ে ‘লগ আউট অফ অল সেশনস’ এ ক্লিক করতে হবে।

ল্যাপটপ কিংবা ডেস্কটপ

ল্যাপটপ কিংবা ডেস্কটপ ব্যবহার করে কাজটি করার প্রক্রিয়াও প্রায়ই একই রকম। এজন্য প্রথমে আপনাকে ডান পাশের উপরের দিকের প্রশ্নবোধক চিহ্নের পাশের অপশনটিতে ক্লিক করুন। এবার সেখান থেকে সেটিংসে অপশন ক্লিক করে সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করে উপরের ধাপের প্রক্রিয়াগুলো মেনেই করতে পারবেন বাকি কাজ। সময়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ