সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি বালকের বিস্ময়কর আমানতদারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের ১২ বছর বয়সী এক শিক্ষার্থী আমানতদারিতার বিস্মকর এক দৃষ্টান্ত স্থাপন করেছে। রাস্তায় পড়ে থাকা ১৫ হাজার সৌদি রিয়াল তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।

সাবাক নিউজ জানিয়েছে, আলবাহা এলাকার জি-আইন নামক স্থানে ১২ বছর বয়সী উমর মুহাম্মাদ বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য বাজারে যাওয়ার পথে একটি খাম পড়ে থাকতে দেখে। খাম খুলে সে দেখতে পায় অনকগুলো সৌদি নোট। অনেকটা ঘাবড়ে গিয়ে তৎক্ষণাত সে বাড়িতে গিযে মায়ের কাছে খামটি তুলে দেয়।

তখন উমরের মা তাকে পুনারায় বাজারে পাঠিয়ে দেন যেন সে বাজারের মাঝে ঘোষণা দেয় ‘আমাদের কাছে ১৫ হাজার রিয়ালের একটি খাম হস্তগত হয়েছে। এর প্রকৃত মালিক যেন আমাদের বাড়িতে গিয়ে তার টাকা নিয়ে আসে।

আরও পড়ুন : মদিনায় ফ্যাশন শো’র প্রতিবাদে অন্দোলন তুঙ্গে

পর দিন এক ব্যবসায়ী বাজারে এসে হারানো টাকা খুঁজতে থাকলে উপস্থিত লোকেরা তাকে ওই বালকের বাড়ির ঠিকানা দেয়। সে সঠিক প্রমাণ দিলে উমরের মা তাকে তার রিয়ালভর্তি খামটি ফিরিয়ে দেন।

পরে ওই ব্যবসায়ী বালকের আমনতদারিতায় খুশি তাকে ১ হাজার রিয়াল পুরস্কার দেয়।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ