শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

মেসেজ ফিচারে পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন ফিচার আনার ক্ষেত্রে বেশ এগিয়ে হোয়াটসঅ্যাপ। গত সপ্তাহেই 'ডিলিট ফর এভরিওয়ান' ফিচারটি আপডেট করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। জানানো হয়, ৭ মিনিটের মধ্যে নয়, ব্যবহারকারীরা ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন। এবার সেই ফিচারেও পরিবর্তন আনলো হোয়াটসঅ্যাপ।

জানা যাচ্ছে, ‘ব্লক রিভক রিকোয়েস্ট’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারটি ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের অপব্যবহার বন্ধে ব্যবহার করা যাবে।

যখন কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ডিলিট ফর এভরিওয়ান ফিচার ব্যবহার করে সকলের জন্য কোনও মেসেজ মুছে ফেলবেন, তখন হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে তাঁকে একটি মেসেজও পাঠানো হবে।

হোয়াটসঅ্যাপের পাঠানো সেই মেসেজে মুছে ফেলা মেসেজের একটি আইডি থাকবে। তখন ব্যবহারকারী চাইলে ‘ব্লক রিভক রিকোয়েস্ট’ ফিচারের মাধ্যমে সেই মেসেজ ফিরিয়ে নিয়ে আনতে পারবেন।

মনে করুন, আপনি কোনও ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজ ডিলিট ফল এভরিওয়ান ফিচারের মাধ্যমে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ যাঁর মেসেজ আপনি ডিলিট করলেন, তাঁকে মুছে ফেলা মেসেজের আইডি দিয়ে একটি মেসেজ পাঠাবে। তখন সেই ব্যক্তি চাইলে আপনার ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনতে পারবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ