শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যেখানে অনন্য আরবি শাসক...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : সংযুক্ত আরব আমিরাতে ঘুরতে এসেছিলেন এক ইউরোপীয় পরিবার। মরুভূমি পার করার সময় হঠাৎ করেই ধুলায় গাড়ির চাকা আটকে পড়ে।

চারিদিকে ধূধূ বালির লীলাখেলা এবং সেখানে আটকা পড়ে গিয়েছিল এই পরিবারটি। তবে এরপরের ঘটনা হয়তো তারা নিজেরাও কল্পনা করতে পারেনি।

সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ। তিনি এই পরিবারকে দেখে তার গাড়ি থামাতে নির্দেশ দেন। এরপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলেই তার গাড়ি বহরকে পর্যটকদের গাড়ি যথাস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

নিজের গাড়িতে করে তিনি একটি প্রধান সড়কে সেই পর্যটকদের নিয়ে যান এবং তাদের গন্তব্যস্থলের পথ দেখিয়ে দেন।

ইমারত আল ইয়ুমের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিগুলো খুবই কম সময়ে ভাইরাল হয়ে যায়।

গতবছর মার্চের দিকেই তার পুত্র এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রশিদ বিন মাকতুম এরকম একটি মরুভূমিতে আটকে থাকা একটি ট্রাক এবং তার চালককে উদ্ধার করেছিলেন।

এই ছোট ছোট ঘটনাগুলোই তাদের মহত্ম ফুটিয়ে তোলে!

সূত্র : খলিজ টাইমস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ