মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

মোদির বিরুদ্ধে আবারো বিদেশে তথ্য পাচারের অভিযোগ রাহুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আবারও বিদেশে (মার্কিন যুক্তরাষ্ট্র) তথ্য পাচারের অভিযোগ আনলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সরকারি ‘নমো অ্যাপ’ এর মাধ্যমেই নিজের ক্ষমতার অপব্যাবহার করে 'কয়েক কোটি ভারতীয় নাগরিকের ডেটাবেস' দিয়ে নিজের (মোদি) ব্যক্তিগত ডেটাবেস তৈরি করছেন বলেও অভিযোগ রাহুলের।

বিজেপির পক্ষ থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সিঙ্গাপুরভিত্তিক একটি সংস্থাকে তথ্য পাচারের অভিযোগ তোলার পরই সোমবার মোদির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন রাহুল।

মোদির ওপর ক্ষোভ প্রকাশ করে ট্যুইটে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি ভারতের সাথে যোগাযোগ করার জন্য প্রযুক্তি ব্যবহার করতে চান তবে কোন সমস্যা নেই। সেক্ষেত্রে সরকারি প্রাইম মিনিস্টার অফিস (পিএমও) অ্যাপস ব্যবহার করুন। কিন্তু নমো অ্যাপসে ব্যবহৃত তথ্য ভারতের নাগরিকের, এটা মোদির নয়’।

রাহুল আরও জানান, ‘মোদি’র নমো অ্যাপ গোপনীয়ভাবে অডিও, ভিডিও এবং আপনার বন্ধু ও পরিবারের কনটাক্ট নম্বর এমনকি জিপিএস-এর মাধ্যমে আপনাদের অবস্থানও রেকর্ড করে রাখবে। তিনি (মোদি) হলেন বিগ বস, যে ভারতীয়দের ওপর চর বৃত্তি করতে ভালবাসেন’।

নিজের ট্যুইটে হ্যাসট্যাগ ‘ডিলিট নমো অ্যাপ’ লিখে রাহুল জানান, ‘তিনি (মোদি) এখন শিশুদের তথ্যও চাইছেন। প্রায় ১৩ লাখ ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) সদস্যদের এই অ্যপটি ডাউনলোড করতে বাধ্য করা হয়েছে।

এদিকে, রাহুলের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি’র আইটি সেলের প্রধান অমিত মালব্য জানান, ‘বিজেপি নয়, বরং কংগ্রেসই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সিঙ্গাপুরে পাচার করছে’।

এর আগে, গতকাল রবিবারই সরকারি মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থাকে পাচারের জন্য মোদির বিরুদ্ধে অভিযোগ তোলেন রাহুল।

টুইটারে মোদিকে কটাক্ষ রাহুল জানান, ‘হাই, আমার নাম নরেন্দ্র মোদি। আমি ভারতের প্রধানমন্ত্রী, যখনই আপনি আমার সরকারি অ্যাপের সাথে যুক্ত হবেন, আমি আমেরিকার সংস্থাতে থাকা আমার বন্ধুদের কাছে সব তথ্য পাঠিয়ে দেব’।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ