মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রাশিয়ায় শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

রাশিয়ান গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এ ঘটনায় শিশুসহ ডজনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, শীতকালীন চেরি কমপ্লেক্সের উপরের তলায় আগুন জ্বলতে শুরু করে। এ সময় দুর্ঘটনার শিকার বেশিরভাগই সিনেমা হলে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে, রোববার রাতে আগুনের শিখা থেকে বাঁচতে অনেকেই জানালা থেকে লাফিয়ে পড়েছেন। জানালা দিয়ে শুধু আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মস্কো থেকে প্রায় তিন হাজার ৬০০ কিলোমিটার পূর্বে কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।

অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ নিহতদের পরিবার ও তাদের বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ