সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

‘একুশে জার্নালে’র পথচলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস থেকে মুক্তচিন্তায় বিশ্বাসী অনলাইন বাংলা নিউজ পোর্টাল 'একুশে জার্নাল' বর্ণাঢ্য পথ চলা শুরু করেছে।

সোমবার দুপুরে লন্ডন আলতাব আলী পার্ক, শহিদ মিনার প্রাঙ্গণে ‘মুক্তচিন্তার অনলাইন ঠিকানা’ এই স্লোগানকে সামনে রেখে নিউজ পোর্টালের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। এর সাথে শুরু হয়েছে একুশে জার্নালের পথ চলা।

মাওলানা হাফেজ সাইদুর রহমান আসাদ'র উপস্থাপনায়, হাফেজ মুফতি সালাতুর রহমান মাহবুব'র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।

একুশে জার্নালের সম্পাদক কে আই ফেরদৌস স্বাগত বক্ত্যব্য প্রদানের পর বক্তব্য রাখেন
লেখক প্রফেসর মাওলানা আব্দুল কাদির সালেহ, টিভি লেকচারার মুফতি আব্দুল মুনতাকিম, সাংবাদিক কে এম আবু তাহির, লেখক খতিব তাজুল ইসলাম, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সাংবাদিক মাওলানা তায়ীদুল ইসলাম, লেখক মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, আহরার সম্পাদক সালমান আহমদ, উপস্থাপক মাওলানা সাইদুর রহমান আসাদসহ বিভিন্ন লেখক সাংবাদিকগণ, কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তাগণ একুশে জার্নালসহ সংবাদ মধ্যমগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।

কলম আর ক্বলব যাতে একই জায়গায় থাকে সেদিকে দৃষ্টি রাখা জরুরি। কারো কাছে মাথা নত না করে মিডিয়াকে তার নিজস্ব নীতি সত্য ও বাস্তবকে সামনে রেখে এগিয়ে চলা উচিৎ বলে বলে মন্তব্য করেন।

এছাড়া উপস্থিত ছিলেন সমজাসেবক,সংগঠক মাওলানা গোলাম মুহাইমিন ফরহাদ চৌধুরী, একুশে জার্নাল'র সিনিয়র সাংবাদিক মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আনিসুর রহমান, জাহেদ আহমেদ, মিফতাহ রাহমান, মাওলানা নাবিল আহমেদ, ইকবাল আলম, মাওলানা শেখ মুহিব সামাদ, ক্বারী আহমদ আলী, একুশে জার্নালের সহসম্পাদক মুফতী মাসরুর আহমেদ বুরহান'র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত একুশে ফেব্রয়ারীতে একুশে জার্নাল এর প্রথম আত্নপ্রকাশ হয়। আজ ছিলো জার্নালের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিনিয়াসের ভ্রাম্যমান কনসার্ট ‘স