শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফেমিসাসের 'দাওয়াহ ও সাহিত্য কর্মশালা' বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাহিত্য বিপ্লবে তারুণ্যের অবিসংবাদ ফেদায়ে মিল্লাত সাহিত্য সংসদ ফেমিসাসের ‘দাওয়াহ ও সাহিত্য কর্মশালা’ আগামী ২৯ মার্চ, বৃহস্পতিবার শহীদ সুলেমান হল দরগাহ গেইট সিলেটে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

কর্মশালায় প্রশিক্ষণ দিবেন বিশিষ্ট আরবি সাহিত্যিক মাওলানা সফিউল্লাহ ফুআদ, গদ্যশিল্পী মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, ইসলামি দাওয়াহ ইন্সটিটিউট ঢাকার পরিচালক মুফতি জুবায়ের আহমদ, কবি মুসা আল হাফিজ, বাংলানিউজের সিনিয়র নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আবুল কালাম যাকারিয়া, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা শাহ নজরুল ইসলাম, এমসি কলেজের সাবেক অধ্যাপক ড. মাসুদুল হাসান, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর আলহাজ্ব কাপ্তান হোসেন, কওমি মিডিয়া ফোরামের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, হলি আরবান প্রপার্টিজ প্রা. লিমিটেডের এমডি মাওলানা দিলওয়ার হুসাইন, দাওয়াতুল কুরআনের সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী।

কর্মশালা উদ্বোধন করবেন মাওলানা এহতেশামুল হক কাসিমী, সভাপতিত্ব করবেন ফেমিসাস সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল।

অনুষ্ঠানে আবৃত্তি ও সঞ্চালনা করবেন কবি মীম সুফিয়ান, নাশিদ পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আহমদ আবদুল্লাহ, শালীন আহমদ, আনওয়ারুল কারীম মুস্তাজাব প্রমুখ।

কর্মশালায় রেজিস্ট্রেশন করেছেন ২৫০ জনেরও বেশি। রেজিস্ট্রেশনকৃত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করেছেন ফেমিসাস সহসভাপতি ইবাদ বিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক ইলিয়াস মশহুদ।

দাওরা পরীক্ষার রুটিন প্রকাশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ