শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

অপরাধী শুধু বৃটিশ আইনই নয়, ইসলামী বিধানও লঙ্ঘন করেছেন; লন্ডন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনের টিউব হামলাকারী আহমেদ হাসানকে সাজা দেয়ার রায়ে ইসলামী ধর্মতত্ত্বের আশ্রয় নিয়েছেন বিচারপতি হ্যাডন-কেইভ। উদ্ধৃত করেছেন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থকেও। বলেছেন, অপরাধী শুধু বৃটিশ আইনই লঙ্ঘন করেননি। ইসলামী বিধানও লঙ্ঘন করেছেন।

খবরে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে মধ্য লন্ডনের একটি টিউব ট্রেনে হামলা চালানো হয়। ওই হামলায় দোষী সাব্যস্ত হন আহমেদ হাসান।

শুক্রবার তাকে ৩৪ বছরের সাজা দেয়া হয়। তার তৈরি করা বিস্ফোরক সম্পূর্ণভাবে বিস্ফোরিত হয়নি। ফলে কেউ মারা যায়নি। কিন্তু আহত হয় কমপক্ষে ৩০ জন। ১৮ বছর বয়সী হামলাকারী আহমেদ হাসান আইএস’র প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাকে সাজা দিতে গিয়ে বিচারপতি চার্লস হ্যাডন কেইভ হামলাকারী আহমেদ হাসানকে উদ্দেশ্য করে বলেন, আপনি হিরাবা (সন্ত্রাসকর্ম) সংঘটন করেছেন।

এ সময় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ উদ্ধৃত করে তিনি বলেন, আপনি দুনিয়ার বুকে অবক্ষয় সৃষ্টি করেছেন। খবরে বলা হয়, বিচারক যে দু’টি শব্দ ব্যবহার করেছেন, তা দিয়ে ইসলামী বিধানে ‘বিদ্রোহ’কে বোঝানো হয়। তবে ইসলামী তাত্ত্বিকরা আধুনিক প্রকরণে সন্ত্রাসবাদ বোঝাতে এই শব্দ দু’টি ব্যবহার করেন।

বিচারপতি হ্যাডন কেইভ আরও বলেন, ‘আগামী বছরগুলোতে আপনি কারাগারে বসে ধর্মগ্রন্থ অধ্যয়ন করার অশেষ সময় পাবেন।’ তিনি আরও বলেন, ‘ইসলামে যে কোনো চরম কিছু নিষিদ্ধ। এর মধ্যে ধর্মীয় চরমপন্থাও অন্তর্ভুক্ত। যেই স্থানের বাসিন্দা ও অতিথি আপনি, সেই স্থানের আইন লঙ্ঘন করা ইসলামে নিষিদ্ধ। ইসলামে সন্ত্রাসবাদ নিষিদ্ধ।’

তিনি আরও বলেন, ‘ইসলামী বিধানে বলা আছে যে, জমিনে ফিৎনা সৃষ্টি করার উদ্দেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানো ইসলামী বিধান অনুযায়ী সবচেয়ে নিকৃষ্ট অপরাধের একটি। বৃটিশ আইনেও তা-ই।’ ১৬ বছর বয়সে, অর্থাৎ হামলা চালানোর ৩ বছর আগে, শরণার্থী হিসেবে ইরাক থেকে বৃটেনে আসেন আহমেদ হাসান। হামলার আগে নিজেকে অনাথ দাবি করে আশ্রয় চান তিনি। তার দাবি ছিল, ইরাক থেকে আসার আগে তাকে অপহরণ করে আইএস।

সূত্র: আল-জাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ