শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় মাইক্রোবাস উল্টে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মালয়েশিয়ার পাহাং প্রদেশে মাইক্রোবাস উল্টে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫ বাংলাদেশিসহ ৬ জন। মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানায়, মালয়েশিয়ার ইস্ট কোস্ট মহাসড়কের কুয়ানটানে এই ঘটনা ঘটে।

দেশটির তেমেরলোহ জেলার পুলিশ প্রধান জানদিন মাহমুদ জানান, নিহতদের মধ্যে একজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে। হোসেইন ফরহাদ নামে ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া বাকিদের পরিচয় নিশ্চিত কাজ চলছে বলে জানান তিনি।

জানদিন মাহমুদ আরও জানান, গাড়ির চালক ঘুমিয়ে পরার কারণে সড়কের পাশের লেনে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটতে পারে। এছাড়া আহতদের স্থানীয় সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ