শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসরায়েল সরকার ৬ কোটি মানুষকে ইহুদি বানাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইসরায়েল সরকার ৬ কোটি মানুষকে ইহুদি বানাবে বলে প্রচারণা চালাচ্ছে।

বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের বঞ্চিত শ্রেণী কে উদ্দেশ্য করে ‘কৌশলগত পরিকল্পনা’ হাতে নিয়েছে দেশটির সরকার। যার মধ্য দিয়ে ইহুদি ধর্মের প্রতি অনুরাগী প্রায় ৬ কোটি মানুষ ইহুদি ধর্মে রূপান্তরিত হতে পারে বলে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

ইহুদি-বিদ্বেষ দূর করতে ইহুদিবাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন তাদের ভাষা, ইসরায়েলে অভিবাসন ব্যবস্থা দেয়া ইত্যাদি সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকার থেকে।

যেসকল ব্যক্তিদের পূর্বপুরুষ ইহুদিবাদে বিশ্বাসী ছিল বিশেষ করে স্পেন ও পর্তুগালের ম্যারানস জাতি যারা পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়, এধরনের জনগণকেও দেশটির আইন অনুযায়ী অভিবাসন ব্যবস্থা করে দেয়া হবে।

গোঁড়া ইহুদি, ইসরায়েলে ফেরত আসার অনুমতি চেয়েছে এমন জনগণ, ইহুদি নয় কিন্তু ধর্মটির প্রতি আনুগত্যতা প্রকাশ করে, ইহুদিদের আত্মীয় কিন্তু ইহুদি নয়, ভবিষ্যতে ইহুদি ধর্মগ্রহণ করতে পারে এমন জনগণও এ অভিবাসনের আওতায় পড়বে বলে জানায় দেশটির সরকার।

যদিও এধরণের বিষয়টির সমালোচনা করে ইসরাইলের ধর্মীয় নেতারা। তাদের মতে ইহুদিবাদে মিশনারির কোনো অংশ নেই। অন্য ধর্ম থেকে রূপান্তর করার মত কোনো বিষয় ইহুদি ধর্মে নেই বলেও জানান তারা।

সূত্র: আল ইকনা

আরো পড়ুন

ইসরায়েল প্লেগে আক্রান্ত ইঁদুর পাঠাচ্ছে মিশরে! (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ