মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

চিকিৎসকেরা বললে খালেদাকে বিদেশে পাঠানো হবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন মামলায় জেলে আছেন। আর এ কারণে তিনি দিন দিন অসুস্থ হয়ে পরছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন অনুযায়ী তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসকেরা পরামর্শ দিলে তাকে বিদেশে পাঠানো হবে।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সম্পাদকমণ্ডলীর সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালেই সুচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানান। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া অসুস্থ, এ কথা বিএনপি মহাসচিব জোর গলায় বলছেন। এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাঁর যে ধরনের অসুস্থতা সে অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।’

মন্ত্রী আরও বলেন, সরকার অমানবিক নয়। এ দেশে সুচিকিৎসার ব্যবস্থা আছে। নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিদেশে পাঠানোর ব্যাপারে বলেন, চিকিৎসকেরা পরামর্শ দিলে বিদেশে পাঠানো হবে।

খালেদা জিয়াকে সরকার বিদেশে পাঠিয়ে দেবে, এমন কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘গুজবে কান দেবেন না।’

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির করা হচ্ছে না


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ