শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

'বেগম জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ পাঠানোর দাবি জানিয়ে  মির্জা ফখরুল বলেন, তিনি বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসার জন্য আমাদের স্পষ্ট প্রস্তাব রয়েছে। তার (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন, তাদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে হবে। এজন্য সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে, যেটা তার প্রাপ্য তাকে জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

শুক্রবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। একই সঙ্গে সরকারের কাছে তাকে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান।

বিএনপির এই নেতার অভিযোগ, ‘খালেদা জিয়াকে নির্জন কারাগারে রেখে সরকার মানসিক নির্যাতন করছে। তাকে যে পরিবেশে রাখা হয়েছে, তাতে স্বাস্থ্যের আরও অবনতির আশঙ্কা করছি আমরা। তিনি (খালোদা জিয়া) আগে যে চিকিৎসাগুলো নিয়েছেন, তা বিদেশে নিয়েছেন। তার ফলোআপ করাটা জরুরি।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ