আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারীর তথ্য তাদের অজান্তে ‘ক্যামব্রিজ অ্যানালিটিকা’ চুরি করেছে বলে প্রকাশ পাওয়ার পর এখন তীব্র বিতর্ক চলছে ‘ডাটা প্রাইভেসি’ নিয়ে। প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ঘেঁটে, তাদের অনুমতি ছাড়াই সেখান থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে ক্যামব্রিজ অ্যানালিটিকা একটি সিস্টেম দাঁড় করিয়েছিল।
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তারা ব্যবহারকারীদের সাইকোলজিক্যাল প্রোফাইলের ভিত্তিতে তাদের টার্গেট করে রাজনৈতিক বিজ্ঞাপন পাঠাতে থাকে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক বা গুগল যে আপনার অনেক ব্যক্তিগত তথ্য গোপনে সংরক্ষণ করছে, সেটা এই কেলেংকারি ফাঁস হওয়ার পরই কেবল জানা গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়।
যারা খোঁজ-খবর রাখেন, তারা জানেন, এটা চলছে বহুদিন ধরেই। আপনার কি আদৌ কোন ধারণা আছে ফেসবুক বা গুগল আপনার জীবন সম্পর্কে কতটা জানে?
অনলাইনে আপনার শেয়ার করা তথ্যের গোপনীয়তা সম্পর্কে যদি আপনার মধ্যে কোন উদ্বেগ থাকে, তাহলে সহজ কিছু পদক্ষেপ নিয়ে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন। বার্লিন ভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানি ‘ট্যাকটিক্যাল টেক’ এর সঙ্গে কথা বলে এই সহজ নির্দেশিকা তৈরি করেছে;
১. আপনার ফেসবুক প্রোফাইল ঠিক করুন
ফেসবুক আপনাকে সব তথ্য ডাউনলোড করার অপশন দেয়। এর মধ্যে আপনার ছবি থেকে শুরু করে এ যাবত যত মেসেজ আপনি আদান-প্রদান করেছেন, সবকিছু। যদি এসব তথ্যের কপি পেতে চান, তাহলে জেনারেল একাউন্ট সেটিং এ যান। সেখানে ‘ডাউনলোড এ কপি অব ইউর ফেসবুক ডাটা’তে ক্লিক করুন। এরপর সব ডাটা আপনার ইমেল ঠিকানায় চলে যাবে।
জেনারেল একাউন্ট সেটিং থেকে আপনি ‘অ্যাপস’ এ ক্লিক করে দেখতে পারেন কোন অ্যাপসগুলি অপ্রয়োজনীয়। এসব অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করতে পারেন। হয়তো বহু বছর আগে ফেসবুবকে একটি কুইজ টেস্টে অংশ নিয়েছিলেন। সেই অ্যাপটি হয়তো আপনার অনেক তথ্য সংরক্ষণ করে রেখেছে। এরকম কোন অ্যাপ ডিলিট করার আগে দেখে নিতে পারেন, আপনার সম্পর্কে কত কিছু এই অ্যাপ জানে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন! এছাড়াও আপনাকে ট্যাগ করা হয়েছে এরকম বহু ছবি থেকেও নিজেকে আন-ট্যাগ করতে পারেন। প্রোফাইল পেজে গিয়ে অ্যাকটিভিটি লগ ভালো করে দেখুন। স্ক্রল করে যত ছবি আর পোস্টে আপনাকে ট্যাগ করা হয়েছে সেগুলো দেখুন। আপনার অপছন্দের ছবি আর পোস্ট ডিলিট করুন।
২. ওকে গুগল, আমার সম্পর্কে কতটা জানো তুমি?
এম