শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

নিরপেক্ষ ভোটে আ.লীগ ২০ আসনও পাবে না: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আওয়ামী লীগ যতই লাফালাফি করুক নিরপেক্ষ ভোট হলে সারা দেশে ২০টির বেশি আসন পাবে না। আর যদি চুরি করে ১৪ সালের মতো ক্ষমতা যায় তাহলে ৫ মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়া চুরি করেন নাই। রাজনৈতিক কারণে খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের অসুবিধা। তাই তাকে জেলে রাখা হয়েছে। আমি যদি হাকিম হতাম তবে খালেদা জিয়াকে যে মুহূর্তে জেলে নেওয়া হয়েছে সেই মুহূর্তে তাকে ডিভিশন দিতাম। তিনি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি কেন ডিভিশন পাবেন না? তাঁর জন্য কেন ডিভিশন চাইতে হবে। তিনি যতদিন বেঁচে থাকবেন জেলে থাকলে ডিভিশন পাবেন। বাইরে থাকলে সম্মান পাবেন।

সমাবেশে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপদি আফাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ