শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ব্রিটেনে রুশ বিমানে তল্লাশি; পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রুশ বিমানে তল্লাশির বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে।

গতকাল (শুক্রবার) ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অ্যারোফ্লোট এয়ারবাসএ৩২১-তে তল্লাশি চালায়। তল্লাশির সময় বিমানের ক্রুদের সেখানে থাকতে দেওয়া হয় নি।

এ সময় বিমানের ক্যাপ্টেনের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলেও তারা কোনো ব্যাখ্যা দেয় নি। বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছার একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, এর মাধ্যমে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

তিনি বলেছেন, এটি ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি উসকানি। তারা বিমানের ভেতরে এমন কিছু করেছে যা তারা গোপন রাখতে চায় এবং এ কারণেই রুশ বিমানের কাউকে তাদের সঙ্গে থাকতে দেয় নি।

রাশিয়ার সাবেক গোয়েন্দা স্ক্রিপালকে নিয়ে যখন দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে ঠিক তখনি ব্রিটেনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো। রুশ বিমানটি এরইমধ্যে নিরাপদে মস্কো ফিরেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ