বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

পর্দা নিয়ে প্রচলিত ৩টি ভুল মাসআলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অনেককে বলতে শোনা যায়, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েয নেই। কেউ আবার বলেন, গায়রে মাহরামের (মাহরাম নয় এমন) সাথে কথা বললে অযু নষ্ট হয়ে যায়। আবার কোন কোন এলাকায় পাত্রী দেখতে গেলে ছেলের পিতাও পাত্রী দেখে আসেন।আদৌও কি আমাদের এই ধারণাগুলো সঠিক। আসুন পর্দা সংশ্লিষ্ট এই তিনটি মাসআলা সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. স্বামী কি মৃত স্ত্রীকে দেখতে পারবে না?

কারো কারো ধারণা, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েয নেই। তেমনি কেউ কেউ মনে করে, স্ত্রীর জন্যও তার মৃত স্বামীর চেহারা দেখা জায়েয নেই। তাদের এ ধারণা ভুল। মৃত স্ত্রীর চেহারা যেমন স্বামী দেখতে পারবে, তেমনি স্ত্রিও তার মৃত স্বামীর চেহারা দেখতে পারবে।

২. ছেলের পিতাও কি পাত্রী দেখবে?

অনেক পরিবারে দেখা যায়, পাত্রী দেখতে গেলে ছেলের পিতাও পাত্রী দেখেন। তারা ভাবেন, ছেলের পিতা তার হবু বৌমা না দেখলে কি হয়? এ কাজটি ঠিক নয়। বিবাহ না হওয়া পর্যন্ত এই মেয়েটি ছেলের পিতার জন্য দেখা জায়েয নেই। সুতরাং এ কাজটি বর্জন করা উচিত। সাথে সাথে ওলিমার অনুষ্ঠানে কনেকে স্টেজে বসিয়ে আগত নারী-পুরুষ সকল মেহমানকে দেখানো ইত্যাদী সব ধরনের বেপর্দা ও গর্হিত সকল হারাম কাজ থেকে বিরত থাকা জরুরি।

৩. গায়রে মাহরামের সাথে কথা বললে কি অযু নষ্ট হয়ে যায়?

অনেকের ধারণা গায়রে মাহরামের (মাহরাম নয় এমন) সাথে কথা বললে অযু নষ্ট হয়ে যায়। এ ধারণা ঠিক নয়। তবে বিনা প্রয়োজনে গায়রে মাহরামের সাথে কথা বলাও জায়েয নয়। এমনকি প্রয়োজনে কথা বললেও তা যেন কোমল স্বরে না হয় সে ব্যাপারেও আলকুরআনুল কারীমে সতর্ক করা হয়েছে। (সূরা আহযাব : ৩২) । মোবাইলে কথা বলার ক্ষেত্রেও এ বিষয়টি লক্ষ্যণীয়।

উৎস : মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া থেকে প্রকাশিত মাসিক আল-কাউসার-এর নিয়মিত বিভাগ ‘প্রচলিত ভুল’ থেকে সংকলিত।

আরও পড়ুন : স্ত্রীর কোনো কিছু অপছন্দ হলে, স্বামীর করণীয় কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ