মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ইমাম ইমদাদুল্লাহ নিয়ে সঙ্গীত গাইলেন কবীর সুমন (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসানসোলের বীর ইমাম ইমদাদুল্লাহ রাশিদিকে নিয়ে এবার সঙ্গীত গাইলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন।

সন্তান হারানো সেই ইমামের কাছে ক্ষমা চেয়ে গান বানিয়েছেন তিনি। যেখানে তিনি ইমামের আদর্শে আদর্শবান হতে বলেছেন সবাইকে।

গানের লাইনগুলো খুব হৃদয়স্পর্শী, '১৬ বছরের ছেলেটাকে খুন করলে ক'জনে মিলে/মুসলিম বলে এতটা ঘেন্না কটা বুকে রেখেছিলে?/ইমাম ইমদাদুল রশিদি ভারতের সম্মান/তাঁর নামে হাত ধরাধরি করো হিন্দু-মুসলমান/ছেলে হারানোর শোকের গভীরে বাবার দীর্ঘশ্বাস/ প্রতিশোধ নয়, ইসলাম দেয় ঈশ্বর বিশ্বাস।'

সম্প্রতি ইমদাদুল্লাহ রাশিদির ছেলে শিবগাতুল্লা রশিদিকে হত্যা করে দাঙ্গাবাজ হিন্দুরা। এ ঘটনায় মুসলিমরা প্রতিশোধ নিতে যখন ফুসে উঠছিল তখনই এক মর্মস্পর্শী আহ্বান জানান বাবা রাশিদি।

ছেলে হারানোর বেদনা নিয়ে তিনি বলেছিলেন, আমার ছেলে চলে গেছে। আমি চাই না আর কোনো পরিবার তাদের সন্তানকে হারাক। আমি চাই না আর কোনো ঘরে আগুন জ্বলুক। আমি চাই না আর কারও কোনো ক্ষতি হোক।

তিনি আরও বলেন, আল্লাহ আমার সন্তানের যতদিন আয়ু রেখেছিলেন, ততদিন সে বেঁচেছে। আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু হয়েছে। তাকে যারা হত্যা করেছে, কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের শাস্তি দেবেন। কিন্তু আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অধিকার আপনাদের কারও নেই।

যদি আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে কারও প্রতি আঙুল তুলবেন না। যা ঘটে গেছে, তা ষড়যন্ত্র ছিল। আসানসোলের সব মানুষ আসলে এমন নয়। ইসলাম আমাদের নিরীহ কোনো মানুষকে হত্যা করতে শেখায় না। ইসলাম শান্তিশৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে শেখায়।

সঙ্গীতটি শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ