শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

লাল রঙে বাজারে আসছে আইফোন ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আইফোনের পাগল সবাই। কিন্তু কালার পছন্দের ক্ষেত্রে অনেকে দ্বিধায় পড়ে যায়। চমক লাগিয়ে এবার বাজারে আসছে উজ্জ্বল লাল রঙের আইফোন।

সোমবার লাল রঙের আইফোন ৮ আর আইফোন ৮ প্লাস উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল, বাজারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

আফ্রিকায় এইচআইভি/এইডস-এর বিরুদ্ধে লড়াই করে যাওয়া সংস্থা রেড (আরইডি)-এর সঙ্গে প্রতিষ্ঠানটির অংশীদারিত্বের অংশ হিসেবে অ্যাপল এই পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

অ্যাপলবিষয়ক গুঞ্জন প্রকাশকারী সাইট ম্যাকরিউমার্স-এর প্রতিবেদনে বলা হয়, তারা ভার্জিন মোবাইল-এর একটি মেমো দেখতে পেরেছে। ৯ এপ্রিল, সোমবার তারিখ দেওয়া ওই মেমোতে নতুন লাল রঙের আইফোন প্রি-অর্ডারের জন্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়।

আইফোন X-এর লাল রঙের সংস্করণ পাওয়া যাবে কিনা তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রেড-এর লাইসেন্স করা প্রোডাক্ট রেড ব্র্যান্ডটি হচ্ছে আফ্রিকার আটটি দেশে এইচআইভি/এইডস নিয়ে সচেতনতা বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করার একটি প্রচেষ্টা। এই আটটি দেশ হচ্ছে- ঘানা, কেনিয়া, লেসোথো, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, সোয়াজিল্যান্ড, তানজানিয়া আর জাম্বিয়া।

আইরিশ রক ব্যান্ড ইউ২-এর দলনেতা ভোকালিস্ট বনো এবং ওয়ান ক্যাম্পেইন-এর প্রচারণা কর্মী ববি শ্রিভার ২০০৬ সালে এই ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন।

এর আগে অ্যাপল লাল রঙে আইপড, আইপ্যাড আর বিভিন্ন কেইস উন্মোচন করে। ২০১৭ সালে লাল রঙের আইফোন ৭ দিয়ে প্রথমবারের মতো আইফোনে এই রঙ আনে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন- ফেসবুক মেসেজ ফেরত নেবেন যেভাবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ