মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

নারী শিক্ষার্থীরা কোটা চায় না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারী শিক্ষার্থীরা কোটা চায় না, তারাও মাঠে নেমে এসেছে। অথচ আমরাই সবচেয়ে বেশি নারী অধিকারের কথা বলেছি সংসদে বললেন প্রধানমন্ত্রী।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী সংসদে প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন। তিনি বলেন, নারী শিক্ষার্থীরা কোটা চায় না।তারাও কোটা সংস্কার চায়।তাদের সঙ্গে আলোচনার সময় তারা কোটা সংস্কার চেয়েছে।বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে।নারীর ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি আমি কাজ করেছি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীসহ অন্যদের চাকরির ব্যবস্থা আলাদাভাবে করে দেব। আর কোনো কোটার দরকার নেই। আন্দোলন অনেক হয়েছে। তিনি ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়ার জন্যও বলেন।

শেখ হাসিনা বলেন, এমনিতেই শহরে অনেক জ্যাম। তার মধ্যে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। রোগীরা অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সকালে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের বলেছি, আর কোনো কোটা রাখা হবে না। কোটা বাতিলই করে দিবো। কোনো কোটাই থাকবে না দেশে। আমরা কোটা দিয়েছি যাতে সবশ্রেণীর লোক সুবিধা ভোগ করতে পারে। কিন্তু এখন তারা এটা চায় না তাই বাদ করে দেয়াই ভালো।

আরো পড়ুন- কোটা সংস্কার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ