মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

অর্থনীতিতে অবদান রাখছেন ৫ কোটি মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের যোগদানের হারও গত কয়েক দশকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতি এক তথ্যে উঠে এসেছে, বিশ্বের ৩০টি মূল মুসলিম প্রধান দেশের ৫ কোটি নারীই এখন কোনো না কোনোভাবে তাদের অর্থনীতিতে অবদান রাখছেন।

অর্থনীতিবিদ যাহিদির মতে, যদিও মুসলিম নারীদের তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি, তবুও তারা তাদের কর্মক্ষমতার প্রমাণ দিয়েছেন।

চলতি বছরে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি অবাক হয়েছি এটা শুনে যে অনেকেই নারীদের এগিয়ে যাওয়া নিয়ে তেমন একটা বোঝেনি। তারা ভেবেছিলেন একাই ব্যতিক্রম।‘

পাকিস্তানে বড় হওয়া যাহিদি সবসময়েই নারীদের ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নারীদের যোগদান নিয়ে বেশ খেটেছেন। এ সময়ে সবাই শিক্ষকতা এবং ওষুধশাস্ত্র নিয়ে কাজ করত, যা কিনা সামাজিকভাবে গ্রহণযোগ্য বলে দাবি করা হত।

তিনি বলেছেন, একটি দেশের জন্য যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশর এবং পাকিস্তানের এক তৃতীয়াংশই যুবক-যুবতী, যাদের প্রায় সবারই বয়স ১৫ থেকে ২৯ এর মধ্যে।

এরকম একটি যুব-সমাজের মধ্যে নারীদের কর্মক্ষেত্রে যোগদান একটি দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সমাজে যেখানে অর্ধেকই নারী, সেখানে এই নারীদের কাজে যোগদানের কারণে এই দেশের কর্মী সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে, যা দেশটির অর্থনীতির জন্য বেশ সুবিধাজনক।

তবে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজন একটি নিরপেক্ষ বেতন ব্যবস্থা যেখানে পুরুষ এবং নারীদের সমপরিমাণ বেতন প্রদান করা হবে। এতে করেই তারা প্রতিনিয়ত কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য মুখিয়ে থাকবে।

দ্য ন্যাশনাল থেকে সাখাওয়াত উল্লাহ’র অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ