মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ফেসবুকে যে চারটি কাজ আর করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য ফাঁস থেকে বাঁচতে ফেসবুকের কড়কড়ি অবস্থান। এখন আরো কঠিন হচ্ছে ফেসবুক। চারটি বিষয়ে নতুন করে সতর্ক থাকতে বলেছেন কর্তপক্ষ।

চারটি বিষয়ে কড়াকড়ি করছে ফেসবুকের।

অন্যের যে কোনো তথ্য শেয়ার করা: তথ্য চুরি রুখতে ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে আরও কড়া হতে চাইছে। অন্যের পোস্ট শেয়ার করা (বিশেষ করে গ্রুপ থেকে), একই ইভেন্টে যাওয়ার খবর শেয়ার করার মতো বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে।

খুব বেশি ব্যক্তিগত তথ্য ডেভেলপারদের কাছে থাকা:  ডেভেলপাররা যাতে গ্রাহকদের খুব বেশি ব্যক্তিগত তথ্যে না পান, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে। এখন থেকে গ্রাহকদের কোনো কোনো ব্যক্তিগত তথ্য জানতে হলে অনুমোদন নিতে হবে বা চুক্তি সই করতে হবে।

থার্ড পার্টি অ্যাপে তথ্য চলে যাওয়া: থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই কিন্তু তথ্য চুরির ঘটনা ঘটেছে। তাই সেদিকেও বিশেষ নজর রাখছে ফেসবুক। সাধারণত বহু অ্যাপই গ্রাহকদের ব্যক্তিগত বহু তথ্যের অ্যাকসেস চায়। ফেসবুকের নতুন নিয়মে এবার থেকে কেবল নাম, প্রোফাইল ফটো ও ই-মেইল এর বেশি আর কোনো তথ্যই এই ধরনের অ্যাপগুলো চাইতে পারবে না। এমন কী, কোনো অ্যাপ যদি গ্রাহকরা শেষ ৩ মাসে ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে ডেভেলপাররা অ্যাকসেস পাবেন না সেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের।

ফোন নম্বর বা ই-মেইল দিয়ে সার্চ করা:  ফেসবুকে কাউকে খুঁজে বের করতে হলে অনেক সময়ই তাদের ফোন নম্বর বা ই-মেইলও কাজে লাগে। বিশেষ করে একই নামের অন্য ব্যক্তিদের ভিতর থেকে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে হলে। এখন থেকে এই সেবা আর পাওয়া যাবে না।

আরো পড়ুন-  ফেসবুকে বিতর্ক থামাতে তরুণ আলেমদের বৈঠক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ