সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্ষকের সাজা সৌদির মতো জনসম্মুখে হওয়া উচিত: রাজ ঠাকরে [ভিডিও]

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে মন্তব্য করেছন, ‘ধর্ষকদের আবার হিন্দু-মুসলিম কিসের? সৌদি আরবের শরিয়া আইনের মতো ধর্ষকদের সকলের সামনে সাজা হওয়া উচিত।’

রোববার মুম্বাইয়ে ১০০ নারী অটোরিক্সা ড্রাইভারকে অটোরিক্সা বন্টন করার সময় তিনি এ মন্তব্য করেন। এসময় রাজ ঠাকরে কাঠুয়া ও উন্নাওয়ের ধর্ষণের ঘটনা নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর বাক্য উচ্চারণ করেন।

এছাড়াও এদিন রাজ ঠাকরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণসহ বিশৃঙ্খলা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও মহারাষ্ট্র সরকার কেও তুলোধোনা করেন।

রোববার তিনি মহিলা ড্রাইভারদের অটোরিক্সা বন্টনের সঙ্গে রিক্সার মধ্যে একটি করে লাঠিও বিলি করেন।

রিক্সার সঙ্গে লাঠির কারণ হিসেবে তিনি বলেন, ‘কেউ যদি শ্লীলতাহানির চেষ্টা করে, ওই লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়ে আমার কাছে আসবে।’