মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

বজ্রপাতের ৪৫ মিনিট আগেই সংকেত দেবে যে অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে ভারতের কর্নাটকে চালু করা হয়েছে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীরা বজ্রপাতের ৪৫ মিনিট আগেই সংকেত পাবেন। ফলে সহজেই নিরাপদ স্থানে চলে যেতে পারবেন তারা।অ্যাপটির নাম ‘সিদিলু’।

কর্নাটক স্টেট ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং সেন্টার ও রেভিনিউ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে অ্যাপটি। গত শুক্রবার (১৩ এপ্রিল) অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মূলত ব্যবহারকারীদের রিয়েল টাইম লোকেশন বা অবস্থানের ওপর ভিত্তি করে সংকেত দেবে সিদিলু। গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকির মাত্রা বিবেচনায় তিনটি ভিন্ন ভিন্ন রঙে সতর্ক সংকেত দেখাবে সিদিলু অ্যাপ। রঙ তিনটি হলো— লাল, কমলা ও হলুদ। আর ব্যবহারকারী নিরাপদে থাকলে এটি দেখাবে সবুজ রঙ।

সিদিলুতে লাল রঙের সংকেতের অর্থ ব্যবহারকারী যে জায়গায় অবস্থান করছেন তার ১ বর্গ কিলোমিটারের মধ্যে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। অন্যদিকে, কমলা রঙের সংকেতের অর্থ হলো— ব্যবহারকারীর অবস্থানের ৫ বর্গ কিলোমিটারের মধ্যে বজ্রপাত হবে।

আর হলুদ রঙের সংকেতের অর্থ ১৫ বর্গ কিলোমিটারের মধ্যে বজ্রপাতের আশঙ্কা আছে। এসব সংকেত দেখে ব্যবহারকারীরা নিরাপদ জায়গায় অবস্থান নিলে ক্ষতির আশঙ্কা কমে আসবে। আর যখনই স্ক্রিনে সবুজ রঙ দেখা দেবে, তখনই বুঝতে হবে ব্যবহারকারী নিরাপদ জায়গায় আছেন।

উল্লেখ্য, কর্নাটকে প্রতিবছর গড়ে ৭০ জন মানুষ বজ্রাঘাতে প্রাণ হারান। এই সংখ্যা কমিয়ে আনতে অ্যাপের ওপর গুরুত্ব দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। সিদিলু অ্যাপটি গুগল প্লেস্টোর ও অ্যাপল স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

আরো পড়ুন- ফেসবুকের লাইক বিক্রি ও বুস্ট করা অবৈধ : মিসরের প্রধান মুফতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ