বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিল গেটস কি ইসলাম গ্রহণ করেছেন? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: এটা কি সত্যি যে মাইক্রোসফটের প্রধান প্রতিষ্ঠাতা বিল গেটস ইসলাম গ্রহণ করেছেন?

কিছুদিন ধরে এমন একটি গুজব স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন ওয়েবসাইটে ভেসে বেড়াচ্ছে। এই গুজব ছড়িয়েছে একটি ভিডিওর কারণে।

ভিডিওটিতে দেখা যায় একজন পশ্চিমা বৃদ্ধ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছেন। ওই বৃদ্ধ ব্যক্তিটির চেহারার সাথে বিল গেটসের চেহারার কিছুটা সাদৃশ্য আছে।

তবে বিল গেটসের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি বিল গেটস নন এবং বিল গেটস ইসলাম গ্রহণ করেন নি।

নিচের এ ভিডিওতেই মূলত বিভ্রান্তি, ইউটিউবে যা হাজার হাজার লোক দেখছেন...

২০০৫ সনেও বিল গেটস সম্পর্কে এরকম একটি গুজব ছড়িয়ে পড়েছিলো। পরে প্রমাণিত হয় সেটি নিছকই একটি গুজব ছাড়া আর কিছুই নয়।

তখন অনেকেই খবরটি বিশ্বাস করে ফেলেছিলেন কারণ বিল গেটসের মেয়ে জেনিফার ক্যাথরিন নায়েল নাসসার নামের একজন মিশরীয় মুসলিম ব্যক্তির সাথে ডেট করছিলেন এবং তিনি তাকে বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিলো।

ইনডিয়া ডটকম থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ