সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্ম অবমাননার দায়ে তসলিমা নাসরিনসহ ৪ নারীর বিরুদ্ধে মামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নির্বাসিত বিতর্কিত  লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

সূত্র মতে,  ইসলাম অবমাননা করে অনলাইনে লেখা প্রকাশের অভিযোগে তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।

দৈনিক আল ইহসান ও মাসিক আল বায়্যিনাতের সম্পাদক মুহম্মদ মাহবুব আলমের করা এই মামলায় অন্য আসামিরা হলেন নারী বিষয়ক পোর্টাল উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সীমন্তি ও উপদেষ্টা সম্পাদক লীনা হক।

মাহবুব আলম বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলাটির আরজি নিয়ে যান।

বিচারক সাইফুল ইসলাম তা এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকার শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইবুনালের পেশকার শামীম আহমেদ।

বাদী শাহজাহানপুর এলাকায় বসে ইন্টারনেটে তাদের লেখা পড়ে অভিযোগ করেছেন বলে তদন্তের দায়িত্ব ওই থানাকে দেওয়া হয়েছে।

‘উইমেন চ্যাপ্টার’ এ প্রকাশিত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক লেখার জন্য এই মামলাটি হলেও নারী পোর্টালটিতে অন্যরা প্রায়ই ইসলামবিরোধী লেখা লিখে আসছেন বলে বাদীর অভিযোগ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ