মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বাসের চাপায় এবার পা হারালেন তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিআরটিসির বাস চাপায় এক তরুণী পা হারিয়েছেন। ওই তরুণীর নাম রোজিনা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের কাছে বিআরটিসি বাসের নিচে পড়ে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত রোজিনাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িত বাসচালক শফিকুলকে গ্রেফতার এবং বাসটি আটক করেছে পুলিশ।

এর আগে গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে দুটি বাসের প্রতিযোগিতায় হাত হারান রাজীব হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ এপ্রিল তিনি মারা যান।

গত ৫ এপ্রিল নিউমার্কেট এলাকায় দুই বাসের প্রতিযোগিতার মাঝখানে পড়ে দুই পায়ের চলার শক্তি হারিয়েছেন আয়েশা খাতুন (২৫) নামের এক তরুণী। এছাড়া গত ১০ এপ্রিল ফার্মগেটে বাসচাপায় পা থেঁতলে যায় র‍্যাংগস প্রপার্টিজের অভ্যর্থনাকারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রী রুনি আক্তারের।

ট্রাফিক পুলিশের মহাখালী জোনের এক কর্মকর্তা জানান, গতকাল রাত ৯টার দিকে ওই তরুণী ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের চাকার নিচে পড়ে তার ডান পা পিষ্ট হয়।

 

আরো পড়ুন- হাত হারানো রাজিবকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ