বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওমানে শবে বরাত ও রমজানের তাৎপর্য শীর্ষক মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার মাহমুদ, ওমান থেকে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান, সাহাম শাখার উদ্যোগে, পবিত্র শবে বরাত ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা মীর হোসাইন মীরুর উপস্থাপনায় পবিত্র কুরআন তিলাওতের মাধ্যমে মাহফিল অনুষ্ঠিত হয়, মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা ওবায়দুল করীম, বিশেষ অতিথি ছিলেন, মাওলানা নোমান আবু তালহা, সহ সেক্রেটারী সোহার মহানগর শাখা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কোরবান আলী।

ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী কাওসার মাহমুদ ও কামরুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র শবে বরাতের আমল ও রমজানের তাকওয়া অর্জন করে, সুদ, ঘুষ ও দুর্নীতি মুক্ত হয়ে পবিত্র কুরআন ও সুন্নাহের আলোকে বাংলাদেশ গড়ার আহবান জানান।

সভাপতি মাওলানা ওবায়দুল করীমের মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ