সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কুরআন মাজিদ অবমাননায় যুবকের তিন মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: স্ত্রীর কাছ থেকে নেশার টাকা না পেয়ে তার পঠিত কুরআন ছিড়ে ফেলার অভিযোগে আব্দুল খালেক নামে এক যুবকের তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।গতকাল চুয়াডাঙ্গার জীবননগর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুত্রে জানাযায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতাপপুর গ্রামের খোরশেদ আলী মাঝির ছেলে আব্দুল খালেক রোববার সকালে নেশার টাকার জন্য স্ত্রী রেহেনার সঙ্গে ঝগড়া শুরু করে।রেহেনা তাকে নেশার টাকা না দেওয়ায় ঘরে থাকা স্ত্রীর তেলাওয়াতের কুরআন মাজিদকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।

এঘটনা এলাকায় জানাজানি হলে অভিযুক্ত খালেকের বিরুদ্ধে জনরোষ তৈরি হয় এবং তা বাড়তে থাকে। এক পর্যায়ে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজার কানে গেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ধর্মীয়অনুভুতিতে আঘাত আনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯৫ধারায় আব্দূল খালেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ