সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শবে-ই বরাতের ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী

ছলছল জলধারা তল পড়ে আজ
টলটলে অশ্রুতে মুখভরা লাজ

অবনত শীর ওই ধীর হয় ধীর
পাপের প্রাচীর আজ হবে চৌচির।

দূর হতে জীবনের সব কালো রাত
এসেছে ক্ষমার রাতি শবে-ই বরাত।

হাত তুলেছি প্রভু হাত তুলেছি
হৃদয়ের জানালা দ্বার খুলেছি।

ঘুচে দাও মুছে দাও আঁধারের দাগ
প্রাণবাঁশি পাক ফিরে তব অনুরাগ।

যতদিন বাঁচি এই নিখিল ধরায়
তব স্নেহ থাকে যেন ছায়ায় জড়ায়।

এই ভিখ মাগি প্রভু তোলে দুই হাত
ফিরিয়ো না আজকে যে শবে-ই বরাত।

দীদার মাহদী’র ছড়া- বাধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ