সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সিসি ক্যামেরায় চকচকে ৩ চোর : ধরা পড়েনি ১৯ দিনেও (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়র ইসলাম : তিনতলায় দোকানের সামনে চাদর দিয়ে আড়াল করে দোকানের তালা ভেঙে চুরি করছে ৩ চোর। দীর্ঘ সময় নিয়ে তাদের চৌর্যবৃত্তি চললেও টনক নড়েনি কারও। গত ১৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

মার্কেটের তৃতীয় তলার ‘নিউ ওয়ান ইন্টারন্যাশনাল’ নামের ৮, ৯ ও ১০ নম্বর দোকানের সাটার ভেঙে চুরি হয়। দোকানগুলোতে শিশুদের খেলনা আইটেম বিক্রি হয়। দোকানের মালিক রেজাউল করীম। চুরির পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মার্কেটের সামনের বারান্দায় প্রথমে তিন যুবক মোবাইলে কথা বলতে বলতে হাঁটে। তারা মুখোশ পরা। নিউ ইন্টারন্যাশনাল দোকানের পেছনে তারা দাঁড়ায়। এদের মধ্যে দুজন একটি কালো চাদর বের করে সাটার ঘেঁষে দাঁড়ায়, আরেকজন দোকানের কোণে দাঁড়িয়ে পাহারা দেয়।

এরপর এক তরুণ এসে চাদরের আড়ালে বসে সাটার ভেঙে ফেলে। এরপর ভেতরে ঢুকে দোকানের ড্রয়ার ভেঙে টাকা ব্যাগে ভরে নেয়। পুরো কাজটি করতে তাদের ১৫ মিনিটেরও কম সময় লেগেছে। এরপর তারা চলে যায়।

দোকানের মালিক রেজাউল করীমের ভাই মাসুদুর রহমান বলেন, ‘আমরা প্রতিদিন ৯টার দিকে দোকান বন্ধ করে থাকি। দোকান বন্ধ করতে করতে আধাঘণ্টা সময় লাগে। এরপর বাসায় চলে যাই। ১৮ এপ্রিল রাত ৯ টা ৩৫ মিনিটে দোকান বন্ধ করে বাসায় যাই। এর আগে দোকানের আশেপাশে দেখেছি কয়েকটা ছেলে মোবাইলে কথা বলছে আর হাঁটছে, আমরা ভাবছি তারা কাস্টমার। তাদের দেখলাম কয়েকজন স্টাফের সঙ্গেও কথা বলছে। তাই আর সন্দেহ হয়নি।’

মামলা করছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা করে কী হবে? এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু তার কূলকিনারা কিছুই হয়নি। পুলিশের পেছনে দৌড়ে আরও সময় শেষ। ভিডিওতে সবকিছু দেখা যাচ্ছে, সব চকচকে, তারপরও শনাক্ত হচ্ছে না।’

আরো পড়ুন : ১৮ বছরের কমে মেয়েদের বিয়ে নিষিদ্ধ করা ‘সামাজিক ব্যাধি’

https://www.youtube.com/watch?time_continue=4&v=xFKtJwoAxyU