মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গাড়িতে মহিলার পাশে বসে পড়লে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: ট্রেনে বা বাসে ওঠার পর অনেক সময় অপারগতা বশত কোনাে মহিলার পাশে বসতে হয় অথবা কোনাে মহিলাকে নিজের পাশে বসতে দিতে হয়।

আর সিট সংকীর্ণ হওয়ার কারণে একজনের শরীর বা হাত অপরজনের শরীরে লাগে। এমতাবস্থায় শরিয়তের হুকুম কী?

উত্তর: প্রতিটি মুসলমানের জন্য ইসলামের বিধি-বিধান মেনে চলা আবশ্যক। সে হিসেবে প্রত্যেকের জন্যই সাধ্যমত পরস্পর থেকে বেঁচে থাকা উচিত।

আল্লাহ তায়ালা বলেছেন, তােমরা ব্যভিচারের নিকটেও যেও না। সুতরাং পুরুষ-মহিলা পরস্পরের শরীর স্পর্শ করা থেকে সতর্ক থাকা আবশ্যক। কেননা এটা ব্যভিচারের দিকে ধাবিত করার আশঙ্কা রাখে।

যদি ট্রেনে বা বাসে যাত্রীর ভিড়ের কারণে একেবারেই বেঁচে থাকা সম্ভব না হয়, তাহলে নিজের সাধ্যমতাে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। আর অবশিষ্টটুকুর জন্য অন্তরে আল্লাহর ভয় রাখবে। আশা করা যায় এতে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে।

সূত্র: সুরা বাকারা: ২৮৬, সূরা বনি ইসরাইল: ৩২, আল-জামে লি-আহকামিল কুরআন: ২/৩৭৯, তাফসিরে বয়ানুল কুরআন: ১/২০১, ২/৩৭৩।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ