শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

চীনের নতুন বিস্ময়! রেল লাইন ছাড়াই চলছে ট্রেন! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তিতে চীন প্রতিদিনই নতুনত্বের বার্তা দিচ্ছে। একের পর এক তাক লাগানো আবিষ্কার দেশটির যোগাযোগ খাতকে করছে আরও সমৃদ্ধ। এবার ট্রেন চালানোর জন্য নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছে চীন। এ প্রযুক্তিতে আলাদা করে আর ট্র্যাক পাতার দরকার হবে না। রাস্তার ওপর দিয়েই ছুটবে ট্রেন।

শুধু ঘোষণাই নয়, সম্প্রতি ট্রেনটি চালু করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চীন। এবার লাইন ছাড়াই সেই ট্রেন চলাচল শুরু করেছে।

ট্রেনটি চলছে ভার্চ্যুয়াল ট্র্যাকে। এর জন্য রাস্তায় থাকবে বিশেষ ধরনের সেন্সর। যার মাধ্যমে ট্রেন গন্তব্যের দিকে এগোবে। প্রয়োজনে সে ‘ট্রেন লাইনের’ ওপর দিয়ে চলবে সাধারণ গাড়িও। আর তাই রাস্তাতেও বাড়তি জায়গা নেবে না ট্রেনটি। সাশ্রয় হবে শহরের মূল্যবান স্থান।

প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের ট্রেনটির যাত্রীবহনের ক্ষমতা ৩০৭ জন। দুই থেকে চার কামরার এই ট্রেন মূলত স্বল্প দূরত্বে ব্যবহার হবে।

https://www.facebook.com/XinhuaNewsAgency/videos/2478942625466500/?t=0

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ