মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ইসলামী ব্যাংক ও সেন্ট্রাল শরী‘আহ বোর্ডের উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং’ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সেন্ট্রাল শরী‘আহ্ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১২ মে ২০১৮ শনিবার ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)’র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইবিটিআরএ-র ডাইরেক্টর জেনারেল ডক্টর মাহমুদ আহমদ। সভাপতিত্ব করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ। ইসলামী ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।

প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সোয়া কোটি গ্রাহকের ব্যাংক। এই ব্যাংক টাকার ব্যবসা করে না। সম্পদভিত্তিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে।

‘ইসলামী ব্যাংক আপোষহীন শরী‘আহর নীতি অবলম্বন করে বলেই এটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। শরী‘আহ্ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের মধ্যে আরও সচেতনতা বাড়াতে তিনি সংশ্লিষ্ঠদের আহবান জানান। ’

ইসরাইল কি ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায়? আল জাজিরার বিশ্লেষণ
গুজরাত দাঙ্গা; ১৪ জনের যাবজ্জীবন ৪ জনের খালাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ