সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

গাজীপুরের গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইটের ‘সঙ্কেত পেয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ থেকে প্রাথমিক সঙ্কেত পাওয়ার কথা জানিয়েছে গাজীপুর গ্রাউন্ড স্টেশন।

গাজীপুর গ্রাউন্ড স্টেশনের স্যাটেলাইট অপারেশন প্রকৌশলী তাজুল ইসলাম শনিবার বিকেলে বলেন, ‘উৎক্ষেপণের এক ঘণ্টা ১০ মিনিট পর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সিগন্যাল পেয়েছে।’

‘৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটার কক্ষপথের নির্দিষ্ট স্থানে পৌঁছতে আরও সাত থেকে নয় দিন সময় লেগে যাবে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, স্যাটেলাইটটি স্বাভাবিক গতিতেই যাচ্ছে বলে জানান তিনি।’

বাংলাদেশ সময় শনিবার রাত ২টা ১৪ মিনিটে স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় মহাকাশের পথে। মোটামুটি আধা ঘণ্টার মাথায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে।

আরো পড়ুন- জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ