শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগুনে বসতঘর পুড়ে ছাই; অক্ষত পবিত্র কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত রোববার মধ্যরাতে পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী এলাকার আব্দুল খালেক মৃধার বসতঘরে গ্যাসের চুল্লি থেকে আগুন লাগলে ভেতরে থাকা আসবাবপত্র ও নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

অবাক করার বিষয় হলো, আগুনে পুড়ে বসতঘর ভস্মীভূত হলেও অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে। কোরআন শরিফের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এলে ছাই ও বসতঘরের ধ্বংসাবশেষের মধ্য থেকে অক্ষত অবস্থায় একটি কোরআন শরিফ উদ্ধার করা হয়েছে। পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলোর চারপাশের সাদা অংশ পুড়ে গেলেও প্রত্যেকটি হরফ অক্ষত অবস্থায় রয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে পবিত্র কোরআন শরিফটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক সাধারণ মুসলমান। স্থানীয়দের ভাষায় এ ঘটনা থেকে অনেক শেখার আছে। এটা কুরআনের স্পষ্ট মোজেজা।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ